আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

গ্রাম পরিষ্কার রাখলে পুরস্কার মিলবে বধূ!

গ্রাম পরিষ্কার রাখলে পুরস্কার মিলবে বধূ!

চার বছর আগে নির্বাচনী প্রচারে বিহার থেকে পাত্রী এনে অবিবাহিত পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার বিতর্কিত প্রতিশ্রুতি দেওয়ায় ব্যাপক সমালোচিত হরিয়ানার কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী এবার একই ধরনের আরেক ওয়াদা করে উত্তাপ ছড়িয়েছেন।

হরিয়ানা বিধানসভার মন্ত্রী ওম প্রকাশ ধংকর এবার বলেছেন, যেসব অবিবাহিত পুরুষ তাদের গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভালো কাজ করবে, পুরস্কার হিসেবে তারা পাবেন বধূ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ভিত্তিতে ‘সাত তারকা, পাঁচ তারকা ও তিন তারকা’ স্তরে হরিয়ানার গ্রামগুলোর মূল্যায়ন করা হবে। রেটিং অনুযায়ী সাত তারকা গ্রামের অবিবাহিত পুরুষরা অপেক্ষাকৃত ভালো পাত্রী বিয়ে করার সুযোগ পাবেন।

বধূ পুরস্কার দেওয়ার ঘোষণার নেপথ্যে হরিয়ানার নারীঃপুরুষ অনুপাত একটি বড় কারণ। ভারতের এই রাজ্যে প্রতি ৮৭৯ নারীর বিপরীতে পুরুষ রয়েছে ১ হাজার জন। যে কারণে বিয়ের উপযুক্ত হলেও অনেক পুরুষকে কাঙ্ক্ষিত পাত্রীর অভাবে অবিবাহিত থাকতে হয়। এই সংকটকে রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের হাতিয়ার করেছেন রাজ্যের কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী ধংকর। আগামী ১ এপ্রিল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ভিত্তিতে গ্রামগুলোর রেটিং দেওয়া শুরু করবে তার মন্ত্রণালয়ের পঞ্চায়েত বিভাগ।

শনিবার হরিয়ানার ঝাঝরে পঞ্চায়েতপ্রধান ও সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, গ্রামের উন্নয়ন ছাড়াও এই রেটিং ব্যবস্থা অবিবাহিত পুরুষদের বিয়ের জন্য সহায়ক হবে। বিবাহযোগ্য মেয়েদের মা-বাবা বিয়ের আগে পাত্রের গ্রামের রেটিং খতিয়ে দেখবেন। সম্ভাব্য পাত্রকে বিয়ের আগে মেয়েরা পাত্রের গ্রামের পরিচ্ছন্নতা, শিক্ষা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে জেনে তারপর সিদ্ধান্ত নেবেন বিয়ে করা যাবে কি যাবে না। ফলে এখনই অবিবাহিত পুরুষদের উচিত, তাদের গ্রামের রেটিং ভালো করতে কাজ শুরু করা।

হরিয়ানা রাজ্যের গ্রামাঞ্চলে পাত্রীর অভাবে বিয়ে করতে না পারা পাত্ররা ঘটকের মাধ্যমে অন্য রাজ্যের মেয়েদের বিয়ে করে আনেন। এতে বিড়ম্বনাও কম নয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত