আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মালদ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

মালদ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

চলমান রাজনৈতিক সংকটের মধ্যে মালদ্বীপে আগামী ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে বলে বিবিসি জানিয়েছে।

জরুরি অবস্থা ঘোষণা করায় যে কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করার অতিরিক্ত ক্ষমতা পেল দেশটির নিরাপত্তা বাহিনী।

এর আগে রোববার দেশটির পার্লামেন্টের অধিবেশন বাতিল করে সরকার। এছাড়া প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে অভিশংসন করতে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিলে তা প্রতিহত করার জন্য সেনাবাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ ৯ রাজনৈতিক বন্দীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। এসব রাজনৈতিক বন্দীর বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে রায়ে জানায় আদালত। এ ছাড়া বহিষ্কার করা ১২ জন এমপিকে স্বপদে ফিরিয়ে আনার আদেশ দেয় আদালত। এই ১২ জন এমপির ওপর থেকে বহিষ্কারাদেশ ফিরিয়ে নেওয়া হলে ৮৫ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে মালদ্বীপের বিরোধী দল। এর ফলে দুর্নীতি ও অপশাসনের অভিযোগে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা বিরোধী দলের পক্ষে সহজ হয়ে যাবে।

সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও ইয়ামিন সরকার রাজবন্দীদের মুক্তি দেয়নি। তাই সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে অভিশংসনের মুখে দাঁড় করাতে পারে বলে রোববার দেশটির অ্যাটর্নি জেনারেল আশংকা প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো রুল জারি করলে সেনাবাহিনী ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো যেন তা মান্য না করে সে নির্দেশনাও দিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত