আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ইরানে প্রেসিডেন্ট ভবনে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা, আটক ১

ইরানে প্রেসিডেন্ট ভবনে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা, আটক ১

ছুরি হাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির কার্যালয়ে প্রবেশের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ব্যক্তির পায়ে গুলি করেছিল। সোমবার ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে।

তেহরানের ডেপুটি গভর্নর মহসিন হামেদানি বলেছেন, ‘আমরা ওই ব্যক্তির পরিচয় ও তার উদ্দেশ্য জানার চেষ্টা করছি।’

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সাদা পোশাক পরা ওই ব্যক্তি বড় আকারের একটি ছুরি অথবা তলোয়ার নিয়ে তেহরানের পাস্তুর স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা। এ সময় নিরাপত্তারক্ষীরা তার পায়ে গুলি করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ওই এলাকায় ইরানের কয়েকটি সরকারি কার্যালয়ও রয়েছে।

দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গত বছরের ডিসেম্বরে ইরানের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে। এ ঘটনার পর থেকে ইরানের নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত