আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করছে উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করছে উত্তর কোরিয়া

আর মাত্র কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পারমাণবিক বোমা হামলার সক্ষমতা অর্জন করবে উত্তর কোরিয়া। মঙ্গলবার এক মার্কিন কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।

জেনেভায় পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ সম্মেলনে মার্কিন নিরস্ত্রীকরণ দূত রবার্ট উড বলেছেন, ‘উত্তর কোরিয়া তার প্ররোচণামূলক পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলছে এবং যুক্তরাষ্ট্র ও ওই অঞ্চলে তার মিত্রদের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র থেকে উত্তর কোরিয়া সরে আসবে না বলে দেশটির কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র যুক্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে দেশটি।’

অবশ্য সম্মেলনে শেষে উডের কাছে জানতে চাওয়া হয়েছিল, কোন তথ্যের আলোকে তিনি নিশ্চিত হয়েছেন যে কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো সক্ষমতা অর্জন করবে উত্তর কোরিয়া। জবাবে তিনি জানিয়েছেন, তার কাছে এ বিষয়ে দেওযার মতো নতুন কোনো তথ্য নেই।

গত বছরের জুলাইয়ে উত্তর কোরিয়ার প্রথমবারের মতো হুয়াসং-১৪ নামে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর নভেম্বরে নভেম্বরে হুয়াসং-১৫ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। ধারণা করা হচ্ছে, এটি যুক্তরাষ্ট্রের সীমানায় আঘাত হানতে সক্ষম। তবে এতে পারমাণবিক ওয়ারহেড এখনো যুক্ত করার সক্ষমতা এখনো অর্জন করেনি দেশটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত