আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সিরিয়ায় বিমান হামলা, নিহত ৪৭

সিরিয়ায় বিমান হামলা, নিহত ৪৭

সিরিয়ার রাজধানীর কাছে পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে কয়েক দফা হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া এবং রুশ বাহিনীর বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। দামেস্ক শহরের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়।

বেসামরিক প্রতিরক্ষা সেবার প্রধান সিরাজ মাহমুদ রয়টার্সকে বলেন, এখানে আর কোনো নিরাপদ জায়গা নেই। এখন আমাদের লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ছে। তাদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, একদিনের হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ছয় সপ্তাহ ধরেই বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ৩৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হামলাগুলোতে ১৯৭ জন আহত হয়েছে। এদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত