আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প; নিহত ৪, নিখোঁজ ১৫০

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প; নিহত ৪, নিখোঁজ ১৫০

তাইওয়ানের হুয়ালিন শহরে ৬.৪ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ধসে পড়েছে একটি আবাসিক হোটেল। এতে নিহত হয়েছে চারজন। আহত হয়েছেন দুই শতাধিক। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। খবর- আল জাজিরার।

খবরে বলা হয়, দ্বীপটির পূর্ব উপকূল থেকে ২১ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এতে রাস্তাঘাট ও ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

একটি আবাসিক হোটেলসহ ধসে পড়েছে আরো চারটি ভবন। ধসে পড়া ভবনগুলোর মধ্যে দুটি আবাসিক হোটেল ও একটি সামরিক হাসপাতাল রয়েছে। ভবনে আটকা পড়েছে অনেক মানুষ। তাঁদের উদ্ধার করতে কাজ শুরু করেছেন দেশটির উদ্ধারকর্মীরা। ওই শহরে প্রায় এক লাখ মানুষ বাস করে।

আংশিক ধসে পড়া ওই দালান ও আবাসিক হোটেলগুলো থেকে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রায় ৪০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। সেখানকার রাস্তাঘাট, ব্রিজ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তাইওয়ান সরকার উদ্ধারকাজের জন্য সেনা মোতায়েন করেছে। এ ছাড়া দেশটির সংসদ সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাৎক্ষণিক উদ্ধারকাজ ও ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র সাই ইং-উয়েন।

তাইওয়ানের হুয়ালিন দ্বীপটি টেকটনিক প্লেটগুলোর একটি জংশনের কাছাকাছি অবস্থিত। এ জন্য সেখানে নিয়মিত ভূমিকম্প আঘাত হানে।

দুই বছর আগে ঠিক একই তারিখে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১৭ জনের প্রাণহানি ঘটে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত