আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সিরিয়ায় আবারও তুরস্কের বিমান হামলা শুরু

সিরিয়ায় আবারও তুরস্কের বিমান হামলা শুরু

সিরিয়ায় আফরিন অঞ্চলে মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাগোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে তুরস্ক। কয়েক দিন বিরতির পর এ হামলা আবার শুরু করা হলো।

তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, গত মধ্যরাত থেকে শুরু হওয়া হামলায় অন্তত ১৯টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এ বিবৃতির বরাত দিয়ে তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দালু বলেছে, এ সব লক্ষ্যবস্তুর মধ্যে অস্ত্রাগার, গেরিলাদের আস্তানা এবং সামরিক অবস্থান রয়েছে।

হামলায় ওয়াইপিজি'র ৭ গেরিলা এবং দুই বেসামরিক ব্যক্তিসহ নিহত হয়েছে। কথিম মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।

প্রধানত ওয়াইপিজিকে লক্ষ্য করে গত মাসের ২০ তারিখে এ হামলা শুরু করেছিল তুরস্ক। ইদলিবে সন্ত্রাসীরা রুশ একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর হামলা বন্ধ রেখেছিল তুরস্ক। মস্কোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সুযোগ করে দেয়ার জন্য হামলা বন্ধ রাখা হয়েছিল।

তুরস্ক দাবি করছে তুরস্ক বিরোধী গেরিলাদের সঙ্গে ওয়াইপিজির যোগসাজশ রয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত