আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন। শনিবার দেশটির পশ্চিম জাভা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দ্রুত গতিতে বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামছিল। এসময় এটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার গড়িয়ে থেমে যায়।

বাসের যাত্রীরা সবাই ছিলেন স্থানীয় পর্যটক। তারা জাভার বানটেন প্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে আসছিলেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে তারা জানিয়েছেন, হয়তো বাসটির ব্রেক নষ্ট ছিল, তাই সময়মতো এটি কাজ করেনি।

বাসটি থেকে সব হতাহতকে বের করে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুবাং হাসপাতালের মুখপাত্র মামাত দুদিরাখমাত বলেছেন, ‘আমাদের মর্গে স্থান সংকুলান হচ্ছে না। আমরা আর কোনো মৃতদেহ রাখতে পারছি না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত