দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস
৭১ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত
৭১ আরোহী নিয়ে মস্কো থেকে ওরস্ক যাওয়ার পথে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জরুরি সেবা সূত্রের বরাতে জানিয়েছে, সারাটভ এয়ারলাইন্সের এএন-১৪৮ বিমানটি মস্কো বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কয়েক মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ৭১ জন আরোহীর কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। আরোহীদের মধ্যে যাত্রী ৬৫ জন ও ক্রু ৬ জন।
খবরে বলা হয়েছে, মস্কো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আগুনোভো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার পরিবহনমন্ত্রী মাকসিম সকোলভ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন