আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিনাইয়ে সামরিক অভিযানে ১৬ জন সরকারবিরোধী নিহত

সিনাইয়ে সামরিক অভিযানে ১৬ জন সরকারবিরোধী নিহত

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই উপদ্বীপে সামরিক অভিযানে সরকারবিরোধী প্রচারে সচেষ্ট ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ অভিযানে আরো ৩০ জনকে বন্দি করেছে মিশরীয় যৌথবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তামের রিফাই রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, যানবাহন, অস্ত্রাগার ও যোগাযোগের কেন্দ্রসহ বিদ্রোহীদের কয়েক ডজন আস্তানা ও স্থাপনা বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে রিফাই জানান, লুকিয়ে থাকার জন্য সন্ত্রাসীদের ব্যবহৃত ৬৬টি আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিমান ও গোলাবারুদ হামলা থেকে নিজেদের বাঁচাতে এসব আস্তানা ব্যবহার করতো তারা। তবে হতাহতের যে সংখ্যা সেনাবাহিনী জানিয়েছে, তা নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করা যায়নি বলে আলজাজিরা দাবি করেছে।

নিল ডেলটা ও পশ্চিম ডেলটার কিছু অংশ ও সিনাই উপদ্বীপ থেকে সশস্ত্র বিদ্রোহীদের বিতাড়িত করতে দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী শুক্রবার ‘সমন্বিত’ নিরাপত্তা অভিযান চালায়। বেশ কয়েক বছর ধরে অত্যন্ত সংকুচিত ও খুবই কম জনসংখ্যা অধ্যুষিত সিনাই উপদ্বীপে সরকারবিরোধী প্রচারে সচেষ্ট সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে মিশরীয় সরকার।

২০১৩ সালের মাঝামাঝিতে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী উৎখাত করার সিনাই উপদ্বীপে শক্তিশালী অবস্থান তৈরি করে বিদ্রোহীরা, যাদের মিশরীয় সরকার সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে।

২০১৭ সালের নভেম্বরে উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশের বির আল আবেদ মসজিদে বোমা হামলা ও বন্দুক হামলায় ২৩৫ জন লোক নিহত হয়। পরে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ওই অঞ্চল পুনরুদ্ধারে তিন মাসের সময়সীমা বেঁধে দেন এবং যেকোনোভাবে দমনের আদেশ দেন। সামনের মাসে মিশরে নির্বাচন হতে যাচ্ছে। ক্ষমতাসীন দল ছোট একটি বিরোধী দল সামনে রেখে এ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, যাতে সিসি খুব সহজেই জয় লাভ করতে পারেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত