আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাস্তার পাশে মূত্র ত্যাগ করলেন মন্ত্রী!

রাস্তার পাশে মূত্র ত্যাগ করলেন মন্ত্রী!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত’-এর বার্তা নিয়ে দেশজুড়ে প্রচারাভিযান চালাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। এ দিকে ‘প্রদীপের নীচেই অন্ধকার’ ধরা পড়ল বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে।

জয়পুরে রাস্তার পাশেই প্রকাশ্যে মূত্র ত্যাগ করতে দেখা গেল সে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তাঁর এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে এখন রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ছবি সামনে আসার পর মন্ত্রীকে প্রশ্ন করা হলে কালীচরণের সাফ জবাব,‘এটা কোনও বড় ইস্যু নয়।’

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর এই কীর্তি বেজায় অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অর্চনা শর্মা বলেছেন, ‘যখন স্বচ্ছ ভারত অভিযানে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, সেই সময়ে নেতাদের এই সব জঘন্য কীর্তির ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।’ তিনি আরও জানান, ঢোলপুর উপনির্বাচনের সময়েও ওই মন্ত্রীকে প্রকাশ্যে মূত্র ত্যাগ করতে দেখা গিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলেছেন, রাস্তায় মূত্র ত্যাগ করলে করলে ২০০ টাকা জরিমানা করার নিয়ম চালু রয়েছে রাজস্থানে। মন্ত্রীই যদি নিয়ম ভাঙেন, তা হলে সাধারণ মানুষ কী করবেন!


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত