আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদত্যাগ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের পদত্যাগ

ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ শেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

৭৫ বছর বয়সী এই নেতার ওপর ক্রমাগত চাপ বাড়ছিল এএনসির নতুন নেতা সিরিল রামাফোসার কাছে দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়ানোর জন্য। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জুমাকে বুধবার দিন শেষেই পদত্যাগ করতে হবে নতুবা বৃহস্পতিবার পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আলটিমেটাম দিয়েছিল।

টেলিভিশনে দেওয়া দীর্ঘ ভাষণের শেষদিকে এসে তিনি পদত্যাগের ঘোষণা দিলেও, তার দাবি তিনি ভুল কিছু করেননি।

জ্যাকব জুমার পদত্যাগের পর এএনসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তার (জ্যাকব জুমা) পদত্যাগের পর দক্ষিণ আফ্রিকার মানুষের জীবনে নিশ্চয়তা ফিরেছে। এখন প্রেসিডেন্টের অবর্তমানে বর্তমান ডেপুটি প্রেসিডেন্ট রামাফোসাই এ মুহূর্তে দায়িত্বে থাকবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে এমন একটি সময়ে জুমা সরে যেতে বাধ্য হলেন যখন দেশটির অর্থনীতি চরম দুর্দশার মধ্য দিয়ে দিন পার করছে। এএনসি'র নতুন নেতা রামাফোসা বলেছেন, দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে পুনর্জীবিত করাই এখন তার মূল অগ্রাধিকার। বেকারত্ব সমস্যা, বিনিয়োগ বাড়ানো এবং দলকে ঐক্যবদ্ধ করাও তার সামনে এখন চ্যালেঞ্জ হিসেবে থাকবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত