আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতকে সাবধান করে দিলো চীন

ভারতকে সাবধান করে দিলো চীন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গম অরুণাচল প্রদেশ সফর নিয়ে চীন গতকাল বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছে। এই অঞ্চলটিকে চীন নিজেদের বলে দাবি করে বলেছে, ভারতের এই ধরনের পদক্ষেপ সমস্যাকে আরো জটিল করে তুলবে। চীন এই পূর্ব হিমালয় অঞ্চলটি নিজের বলে দাবি করে। তারা এর নাম দিয়েছে ‘দক্ষিণ তিব্বত’। বেইজিং ভারতীয় নেতাদের এই এলাকা সফরের নিন্দা জানিয়েছে। অঞ্চলটির ওপর ভারতের দাবিকে প্রমাণ করার চেষ্টা হিসেবে দেশটির নেতারা অঞ্চলটি সফর করছে বলে তারা মনে করছে।

রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিং সুয়াং-এর বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন-ভারত সীমান্ত প্রশ্নে চীনের অবস্থান খুবই সুস্পষ্ট এবং পরিষ্কার।’ তিনি বলেন, ‘চীন সরকার তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি এবং বিরোধপূর্ণ অঞ্চলে ভারতীয় নেতার সফরের দৃঢ়ভাবে বিরোধিতা করে।’ সুয়াং বলেন, ‘আমরা ভারতীয় পক্ষের কাছে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানাব।’

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সফরের অংশ হিসেবে মোদি বিতর্কিত এই এলাকায় গিয়েছিলেন। একটি টুইটার পোস্টে মোদি বলেছেন, ‘আমি অরুণাচল প্রদেশ এবং সেখানকার মানুষদের দেখতে পেরে আনন্দিত।’ সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের সম্পর্ক অনেক জোরদার হয়েছে, তবে দুই দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে চলা সীমান্তবিরোধ এখানো গভীর সঙ্কটের মধ্যে রয়েছে।

১৯৬২ সালে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধের সূচনা হয়েছিল। ওই যুদ্ধে ভারত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। সর্বশেষ গত বছর চীন-ভারতের সেনারা বিতর্কিত সীমান্তে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত