আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

নাইজেরিয়ায় তিন আত্মঘাতীর হামলায় নিহত ১৮

নাইজেরিয়ায় তিন আত্মঘাতীর হামলায় নিহত ১৮

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরুতে তিন আত্মঘাতীর হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এই শহরে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম প্রায়ই হামলা চালিয়ে থাকে।

শনিবার দেশটির পুলিশ কমিশনার হামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। জনাকীর্ণ এলাকায় হরহামেশা হামলা চালিয়ে থাকে বোকো হারাম। ২০০৯ সাল থেকে তাদের হামলায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।

বোর্নো রাজ্যের পুলিশ কমিশনার দামিয়ান চুকু জানিয়েছেন, মাইদুগুরু শহরের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মাছের বাজারে শুক্রবার রাত ৮টার দিকে এ হামলা হয়। হামলাকারী তিন আত্মঘাতীর সবাই মারা গেছে এবং এ হামলায় ১৮ জন সাধারণ মানুষ নিহত ও ২২ জন আহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত