আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

ভ্যান গাড়ির ওপর ভেঙে পড়েছে হেলিকপ্টারটি

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। ওই এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। হেলিকপ্টারটি শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

৭.২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি। শুধু কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে।

কিন্তু ওয়াক্সাকা অঙ্গরাজ্যের সান্টিয়াগো জামিলতেপেক শহরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারটি একটি ভ্যান গাড়ির ওপর বিধ্বস্ত হয়।

ওয়াক্সাকার প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঘটনাস্থলেই পাঁচ নারী, চার পুরুষ ও তিন শিশু নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যান।

হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আলপোনসো নাভারেতে ও ওয়াক্সাকা অঙ্গরাজ্যের গভর্নর আলেজান্দ্রো মুরাত ছিলেন। এই দুর্ঘটনায় তারা অক্ষত রয়েছেন। তারা ভূমিকম্পস্থল পরিদর্শনে যাচ্ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত