আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানে অভ্যন্তরীণ উড়োজাহাজ বিধ্বস্ত, ৬৬ যাত্রীর সবাই নিহত

ইরানে অভ্যন্তরীণ উড়োজাহাজ বিধ্বস্ত, ৬৬ যাত্রীর সবাই নিহত

ইরানের জাগরোস পার্বত্য এলাকায় অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৬ আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে জাগরোস পার্বত্য অঞ্চলের ডেনা পর্বতে দ্য এসমান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজ সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তাবাতাবাই জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। এর গন্তব্য ছিল ইস্পাহান প্রদেশের ইয়াসুজ শহর। জাগরোস রেঞ্জের ডেনা পর্বতে এটি বিধ্বস্ত হয়।

তিনি বলেন, ‘অনুসন্ধানের পর দুর্ভাগ্যজনকভাকে আমাদেরকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানানো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সব ভালোবাসার মানুষগুলো এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।’

তাবাতাবাই জানান, বিমানটিতে ৬০ জন যাত্রী ছিল। এদের মধ্যে এক শিশুও ছিল। এছাড়া এতে আরো ছয় আরোহী ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

ইরানের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বাজে আবহাওয়ার কারণে ওই এলাকায় হেলিকপ্টার অবতরণ করতে পারছে না।

মোতজাবা খালেদি নামের ওই মুখপাত্র বলেন, ‘এলাকাটি পার্বত্য অঞ্চল হওয়ায় সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো যাচ্ছে না।’

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই এলাকায় উদ্ধার অভিযানের জন্য তারা ১২টি টিম পাঠিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত