আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বাংলাদেশ থেকে কার্গো পরিবহনে বাধা তুলে নিল যুক্তরাজ্য

বাংলাদেশ থেকে কার্গো পরিবহনে বাধা তুলে নিল যুক্তরাজ্য

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে লন্ডনে আকাশপথে নিয়মিত যাতায়াতকারী কার্গো বিমান চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য।

১৮ ফেব্রয়ারি, রবিবার বিকেল সাড়ে তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। এর ফলে আজ থেকেই কার্গো পরিবহনে আর কোনো বাধা রইল না।

ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ইংল্যান্ডের যৌথ প্রচেষ্টার ফলে এমন সমস্যার সমাধান করা সম্ভব হলো। কার্গো চলাচলে যে নিষেধাজ্ঞা ছিল, তা আজ থেকে প্রত্যাহার করা হলো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্লেইক বলেন, ‘কার্গো নিষেধাজ্ঞা জারি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না। এটি ছিল সম্পূর্ণ নিরাপত্তাজনিত। দুই  দেশ আন্তরিকভাবে কাজ করার কারণে এটি সম্ভব হলো, যা এমন সমস্যা সমাধানে উদাহরণ হয়ে থাকবে।’

বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ প্রায় দুই বছর ধরে নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করার সব পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা তাদের উদ্যোগে খুশি। তাই আমি আজকে ঘোষণা দিচ্ছি যে, যুক্তরাজ্যে আকাশপথে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।’

একই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেন, ‘যুক্তরাজ্য সরকার আকাশপথে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে ঢাকা-লন্ডন রুটে বাংলাদেশ বিমান বা কোনো ফ্লাইটের সরাসরি পরিচালনায় কার্গো পরিবহনে আর কোনো বাধা রইল না।’

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এর আগে নিরাপত্তার অজুহাতে ২০১৬ সালের ৮ মার্চ সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত