আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্কুলে বন্ধুক হামলার ঘটনায় এফবিআইয়ের কড়া সমালোচনা ট্রাম্পের

স্কুলে বন্ধুক হামলার ঘটনায় এফবিআইয়ের কড়া সমালোচনা ট্রাম্পের

ফ্লোরিডার একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন নিহতের ঘটনায় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ব্যর্থতার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত প্রমাণের চেষ্টায় বেশি সময় ব্যয় করছে’ এফবিআই। তাই স্কুলে হামলা হতে পারে সেই সতর্কবার্তা পাওয়ার পরও যথাসময়ে ব্যবস্থা নিতে পারেনি গোয়েন্দা সংস্থাটি।

এফবিআইয়ের উদ্দেশে ট্রাম্প বলেছেন, ‘কোনো আঁতাত নেই। মূল কাজে ফিরে যাও এবং আমাদের গর্বিত কর।’

বুধবার ফ্লোরিডার পার্কল্যান্ডের হাই স্কুলে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয় ১৭ জন। এরপরই এফবিআই স্বীকার করে, সন্দেহভাজন বন্দুকধারী নিকোলাস ক্রুজ সম্বন্ধে আগেই তথ্য পাওয়ার পরও তাকে থামাতে ব্যর্থ হয়েছে তারা। ২০১২ সালের পর এটি যুক্তরাষ্ট্রের স্কুলে হওয়া সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। এ ঘটনার পর নতুন করে দেশটির অস্ত্র আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রোববার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘এটা দুঃখজনক যে ফ্লোরিডার স্কুলে গুলি চালানো বন্দুকধারী সম্পর্কে পাওয়া সমস্ত ইঙ্গিত বুঝতে এফবিআই ব্যর্থ হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। তারা ট্রাম্প শিবিরের সঙ্গে রাশিয়ার আঁতাত প্রমাণের চেষ্টায় বেশি ব্যস্ত। কোনো আঁতাত নেই। মূল কাজে ফিরে যাও এবং আমাদের গর্বিত কর।’

প্রসঙ্গত, ট্রাম্প এমন সময় এফিবিআইয়ের কড়া সমালোচনা করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ১৩ রুশ নাগরিক ও তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে সংস্থাটি। গত সপ্তাহে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তে দায়িত্বপ্রাপ্ত স্পেশাল কাউন্সিল বরার্ট মুয়েলার এই অভিযোগ গঠন করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত