আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

তৃতীয়বারের মতো বিয়ে করলেন ইমরান খান

তৃতীয়বারের মতো বিয়ে করলেন ইমরান খান

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রীর নাম বুশরা মানেকা। তিনি দেশটির পাকপাত্তান এলাকার একটি পীর পরিবারের মেয়ে।

পাকিস্তানের অন্যতম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) পক্ষ থেকে দলটির প্রধান ইমরান খানের বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। খবর- ডনের।

পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেন, রবিবার লাহোরে বুশরার ভাইয়ের বাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বিয়ে হয়।

পিটিআইয়ের আরেক নেতা ইনামুল হক জানান, কনের মা, ভাইবোন ও বন্ধুরা বিয়ের অনুষ্ঠানে ছিলেন। তবে ইমরানের বোনেরা ছিলেন না। বিয়ে পড়ান মুফতি সাঈদ।

ইমরানের নবপরিণীতা স্ত্রী বুশরার বয়স চল্লিশের ঘরে। তারা ওয়াত্তু গোত্রের। তার আগের স্বামীর নাম খাওয়ার ফরিদ মানেকা। সম্প্রতি বুশরার সঙ্গে খাওয়ার ফরিদের বিবাহবিচ্ছেদ হয়।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরানের প্রথম স্ত্রী জেমাইমরা গোল্ডস্মিথ। ব্রিটিশ ধনকুবের পরিবারের জেমাইমার সঙ্গে ইমরানের বিয়ে হয় ১৯৯৫ সালে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

ইমরান ২০১৫ সালে রিহাম খানকে বিয়ে করেন। এ বিয়ে টেকে মাত্র ১০ মাস।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত