আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ডিম পেড়েছে এই কিশোর!

ডিম পেড়েছে এই কিশোর!

ইন্দোনেশিয়ার ১৪ বছরের এক কিশোর স্থানীয় একটি হাসপাতালে দুটি ডিম পেড়েছে। তবে ওই কিশোরের দাবি, এটাই প্রথম নয়, গত দুই বছরে সে আরো ১৮টি ডিম পেড়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়ান করেসপনডেন্ট এ তথ্য জানিয়েছে।

ওই কিশোরের নাম আকমল রুসিল। সে সাউথ সুলাওয়েসি প্রদেশের কাবুপাতেন গোয়া গ্রামের বাসিন্দা।

বাবা জানিয়েছেন, আকমল পেটব্যাথায় ভুগছিল। ব্যাথার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে সায়েচ ইউসুফ সুংগুমিনাসা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসরা্ এক্সরে করে তার পেটের ভেতরে দুটি মুরগির ডিমের মতো বস্তু দেখতে পায়। পরে তার পায়ু পথে অপারেশন করে সেগুলো বের করে আনা হয়।

আকমল অবশ্য দাবি করেছে, মুরগির মতো ডিম পাড়ার প্রাকৃতিক ক্ষমতা তার আছে। গত দুই বছরে সে ২০টি ডিম পেড়েছে।

আকমলের বাবা বলেন, ‘আমি প্রথম ডিমটি ভেঙ্গে দেখেছি এর ভেতরের উপাদানগুলো হলুদ; সাদা কোনো কিছু এর ভেতরে ছিল না। এক মাস পর আরেকটি ডিম ভেঙ্গেছি, যার ভেতরটা ছিল সাদা; কোনো হলুদ উপাদান ছিল না।’

হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ তাসলিম বলেছেন, ‘আমাদের সন্দেহ আকমলের পায়ুপথ দিয়ে এগুলো ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হয়েছে। তবে আমরা এ ধরণের কোনো কিছু পাইনি।’

তিনি বলেন, ‘বৈজ্ঞানিকভাবে মানুষের দেহের ভেতরে মুরগির ডিম সৃষ্টি হতে পারে না। এটা অসম্ভব, বিশেষ করে হজম প্রক্রিয়ার ভেতরে।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত