আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাঠ দিয়ে সবচেয়ে উঁচু ভবন তৈরি করবে জাপান

কাঠ দিয়ে সবচেয়ে উঁচু ভবন তৈরি করবে জাপান

জাপানের একটি কোম্পানি কাঠ দিয়ে  বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বি ভবন তৈরির পরিকল্পনা করেছে।

বিবিসি মঙ্গলবার জানিয়েছে, ২০৪১ সালে জাপানের ৩৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সে দেশের সুমিতোমো ফরেস্ট্রি কোম্পানি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ডব্লিউ৩৫০ নামের এই ভবন হবে ৭০ তলা বিশিষ্ট। এর কাঠামোর ১০ শতাংশে স্টিল আর বাকী অংশে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনমিটার স্থানীয় কাঠ ব্যবহার করা হবে।  ভবনটিতে প্রায় আট হাজার ঘর এবং প্রতি তলার বারান্দায় বৃক্ষ ও লতাপাতা থাকবে।

টোকিওতে প্রায়ই ভূমিকম্প হয়। তাই প্রাকৃতিক এই দূর্যোগ  মোকাবিলার জন্য ভবনটির কেন্দ্রে ৩৫০ মিটারের একটি কাঠ ও স্টিলের স্তম্ভ থাকবে। এর সঙ্গে সংযুক্ত থাকবে একটি ডায়াগনাল স্টিল ভাইব্রেশন-কন্ট্রোল।

প্রকল্প বাস্তবায়নে জাপানি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি ইয়েন (৫৬০ কোটি ডলার) ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। অথচ একই ধরনের  প্রচলিত একটি  আকাশচুম্বি ভবন তৈরি করতে যে ব্যয় হয়, এ অর্থ তার দ্বিগুণ।

তবে সুমিতোমো জানিয়েছে, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে ২০৪১ সালে তাদের এই  ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই  নির্মাণ খরচ আরো কমে আসবে বলে তারা আশা করছে।

কাঠ ব্যবহার করে আকাশচুম্বি স্থাপনা তৈরির বিষয়টি নতুন কিছু নয়। ২০১০ সালে জাপান একটি আইন পাস করে, যাতে নির্মাণ কোম্পানিগুলোকে তিনতলার নিচে সরকারি ভবন নির্মাণে কাঠ ব্যবহার করার জন্য বলা হয়েছে।         

বিশ্বে বিভিন্ন স্থানে  কাঠ ব্যবহার করে নির্মিত আকাশচুম্বি ভবন হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসে কাঠের তৈরি ১৮-তলা একটি অফিস ভবন আছে। এছাড়া কানাডার ভ্যাঙ্কুভারে ছাত্রদের জন্য ৫৩ মিটার  উঁচু কাঠের তৈরি একটি ভবন আছে যা  বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠের তৈরি স্থাপনা হিসেবে স্বীকৃত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত