আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

যৌন অসদাচারণের অভিযোগে চাকরি ছেড়েছেন ২১ রেডক্রস কর্মী

যৌন অসদাচারণের অভিযোগে চাকরি ছেড়েছেন ২১ রেডক্রস কর্মী

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস জানিয়েছে, যৌন অসদাচারণের অভিযোগ ওঠায় গত তিন বছরে সংস্থার ২১ কর্মী তাদের চাকরি ছেড়ে চলে গেছেন। সংস্থার মহাপরিচালক ইভস ড্যাকর্ড শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

ড্যাকর্ড বলেছেন, এসব ব্যক্তি যৌনসেবার জন্য অর্থ দিয়েছিলেন। তারা অভ্যন্তরীণ তদন্তের কারণে হয় পদত্যাগ করেছেন, নতুবা বরখাস্ত হয়েছেন।

রেডক্রস কর্মীদের এই যৌন কেলেঙ্কারির খবর এমন সময় প্রকাশিত হলো, যখন কয়েকদিন আগেই অক্সফাম এবং শিশুদের নিয়ে কাজ করা প্ল্যান ইন্টারন্যাশনালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে যৌন অসদাচারণের অভিযোগ উঠেছে।

ড্যাকর্ড বলেছেন, ‘যাদের বিরুদ্ধে যৌন অসদাচারণের অভিযোগ উঠেছে তাদের সঠিক সংখ্যা নির্ধারণে আমি আমার টিমকে নির্দেশনা দিয়েছি। আমি আপনাদেরকে বলতে পারি, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত আমরা ২১ জন কর্মীকে চিহ্নিত করেছি, যারা যৌনসেবার জন্য অর্থ দিয়েছিল। অভ্যন্তরীণ তদন্তের মুখে তাদেরকে হয় বরখাস্ত করা হয়েছে নতুবা তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে।

আরো দুই কর্মীর বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল। তবে তাদের সঙ্গে নতুন করে আর চুক্তিবদ্ধ হয়নি রেডক্রস।

ড্যাকর্ড বলেছেন, ‘এই সদস্যদের বিরুদ্ধে প্রতিবেদন পাওয়া আমি অত্যন্ত মর্মাহত হয়েছি।’

তিনি জানান, যৌন অসদাচারণের এই ঘটনা সঠিকভাবে জানানো হয়নি অথবা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

রেডক্রস মহাপরিচালক বলেন, ‘যেসব লোক ও সম্প্রদায়কে আমরা সেবা দেই, এই আচরণ তাদের প্রতি বিশ্বাসঘাতকতা। এটা মানবমর্যাদার বিরুদ্ধে এবং এসব ঘটনা প্রতিরোধে আমাদের নজরদারি আরো বাড়ানো উচিৎ।’ ভবিষ্যতে এ ধরণের কোনো অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত