আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আজীবন চীনের প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং

আজীবন চীনের প্রেসিডেন্ট হচ্ছেন শি জিনপিং

শি জিনপিংকে আজীবন প্রেসিডেন্ট পদে রাখার ব্যবস্থা পাকাপোক্ত করতে যাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। সংবিধানে দুই দফায় প্রেসিডেন্টের মেয়াদকাল থাকার যে অনুচ্ছেদ রয়েছে সেটি সংশোধনের একটি প্রস্তাব রোববার উত্থাপন করা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে।

৬৪ বছরের শি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছেন। দলের কংগ্রেসে গত বছরের অক্টোবরে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দলের কেন্দ্রীয় কমিটি শি কে আজীবন প্রেসিডেন্ট হিসেবে রাখার ব্যাপারে একটি প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাবে ভাইস প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ বাড়ানোর কথাও বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দেশের সংবিধানে টানা দুবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে না পারার যে ধারাটি রয়েছে চীনা কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটি তা অপসারণের প্রস্তাব দিয়েছে।’

এর কারণ হিসেবে সেন্ট্রাল কমিটি জানিয়েছে, ‘সংবিধানের ভেতরে শি জিনপিংয়ের তত্ত্ব চীনা ধাঁচের সমাজতন্ত্রের জন্য নতুন যুগ।’ শি এর রাজনৈতিক নির্দেশনা তত্ত্ব ইতিমধ্যে কমিউনিস্ট পার্টির সংবিধানে তর্কাতীতভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছে কমিটি।

কমিউনিস্ট পার্টির এই প্রস্তাব পাসের জন্য পার্লামেন্টে উত্থাপন করতে হবে। তবে পার্লামেন্টের সব সদস্যই দলের প্রতি অনুগত হওয়ায় এই সংশোধনী পাস হয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত