আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের গুলাগুলি

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের গুলাগুলি

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলা বিনিময় হয়েছে। এর ফলে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটির মধ্যে ১৫ বছর আগে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেক্টরের তথাকথিত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে কী কারণে নতুন করে গোলা বিনিময় শুরু হয়েছে তা পরিষ্কার নয়। তবে চলতি মাসে কাশ্মিরে এক ভারতীয় সেনা শিবিরে চালানো হামলায় ছয় সেনা নিহত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।  এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে দেশটি বলেছে, এর জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে।

পুলিশ সুপার ইমতিয়াজ হুসাইন জানিয়েছেন, পাকিস্তানের ছোড়া গোলা উরি এলাকায় এসে পড়ছে। এ কারণে শত শত গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

ভারতীয় বাহিনীও পাল্টা গোলাবর্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। ২০০৩ সালে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে এই প্রথম গোলাবর্ষণে ভারি কামান ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ইমতিয়াজ অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী ভারতীয় গ্রামগুলোতে বসবাসরত লোকজনদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে তিনি জানান, উরির একটি স্কুলে প্রায় ৭০০ লোক আশ্রয় নিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এর জন্য ভারতকে দায়ী করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের এই গোলাবর্ষণের নিন্দা জানিয়েছে।

১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দুবার কাশ্মির নিয়ে যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরের পুরো মালিকানা দাবি করে আসছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত