আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়া : জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের পরও হামলা অব্যাহত

সিরিয়া : জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের পরও হামলা অব্যাহত

শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার কয়েক ঘন্টা পরেও বিদ্রোহী অধ্যূষিত অঞ্চলে সেনা আক্রমণ চালিয়েছে সিরিয়া।

রাজধানী দামাস্কের পার্শ্ববর্তী পূর্ব ঘুটায় গত এক সপ্তাহে সিরিয়ার সরকারী বাহিনীর বোমা হামলায় ৫০০র বেশী মানুষ মারা গেছে।

যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছানোর লক্ষ্যে ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

রোববার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সম্মান জানাতে সিরিয়ার ওপর চাপ প্রয়োগ করতে রাশিয়াকে অনুরোধ করেছে ফ্রান্স ও জার্মানি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন-আলাপে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

তবে যুদ্ধবিরতির সমেঝাতা অনুযায়ী, ইসলামী জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে সিরিয় ও রুশ সেনাবাহিনী।

শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই বিদ্রোহী অধ্যূষিত এলাকায় আক্রমণ চালায় সিরিয় সরকারি বাহিনী।

ত্রাণ সংস্থা সিরিয়ান অ্যামেরিকান মেডিক্যাল সোসাইটি  জানায়, তাদের একটি হাসপাতালে আসা রোগীদের উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে যে এখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

পূর্ব ঘুটার নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে সিরিয় সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে রোববার জানানো হয় সরকারি ও বিদ্রোহী পক্ষ থেকে।

এরমধ্যে ইরান জানিয়েছে, তারা ‘যুদ্ধবিরতি’র সিদ্ধান্তকে সম্মান করবে, তবে যুদ্ধবিরতির আওতার বাইরে থাকা অঞ্চলে ইসলামী জঙ্গীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রাখবে তারা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত