আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আইএসে যোগ দেওয়ায় ১৩ নারীর মৃত্যুদণ্ড দিলো ইরাক

আইএসে যোগ দেওয়ায় ১৩ নারীর মৃত্যুদণ্ড দিলো ইরাক

মধ্যপ্রাচ্যের চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ায় ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক। রোববার দেশটির বিচারবিভাগের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

গত বছরের আগস্ট থেকে আইএসকে ইরাকের বিভিন্ন অবস্থান থেকে উচ্ছেদের পর শতাধিক নারীকে তাদের শিশু সন্তানসহ আটক করেছে বাগদাদের সেনারা। এসব নারী ও শিশু আইএস যোদ্ধাদের ফেলে যাওয়া স্ত্রী-সন্তান।

বিচারক আব্দুল সাত্তার আল বিরকদার রায়ে বলেছেন, ‘এটা প্রমাণিত হয়েছে যে, তারা (বন্দী নারীরা) সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট এবং স্বীকার করেছে তারা দায়েশ যোদ্ধাদের বিয়ে করেছে অথবা গোষ্ঠটিকে আনুসাঙ্গিক সহায়তা অথবা সন্ত্রাসী হামলা চালাতে সাহায্য করেছে।’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব নারী চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলেও জানিয়েছে আদালত।

২০১৪ সালে আইএসের উত্থানের পর হাজার হাজার বিদেশি গোষ্ঠীটির সঙ্গে যোগ দিতে সিরিয়ায় যায়। সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে যোগ দিতে অনেক বিদেশি নারী স্বেচ্ছায় কিংবা প্ররোচিত হয়ে সিরিয়ায় গিয়েছিলেন। ইরাকের উত্তরের শহর তাল আফারে আইএস পরাজিত হওয়ার পর কুর্দি পেশমারগা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল ১ হাজার ৩০০ এর বেশি নারী ও শিশু।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত