আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফিলিস্তিনি ভূমিতে আরো ৮০০ অবৈধ বসতি নির্মাণ করবে ইসরাইল

ফিলিস্তিনি ভূমিতে আরো ৮০০ অবৈধ বসতি নির্মাণ করবে ইসরাইল

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও ইসরাইলের মন্ত্রিসভা ফিলিস্তিনি ভূমিতে আরো অন্তত আট শ অবৈধ বসতি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। দখলকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসে এসব বসতি নির্মাণ করা হবে।

রোববার ইসরাইলি মন্ত্রিসভায় নাবলুসের দক্ষিণে হাবেরাক এলাকায় ৮০০ ইহুদি বসতি নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। ইসরাইলি মন্ত্রীরা দাবি করেছেন, সম্প্রতি হাবেরাক উপশহরের ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার এ বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে বলে যে ঘোষণা দিয়েছেন তা হবে এমন একটি বিশেষ ঘটনা, যার প্রভাব হবে দীর্ঘমেয়াদি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত গত শুক্রবার এক ঘোষণায় বলেন, আগামী ১৪ মে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু করা হবে।

আর যুক্তরাষ্ট্র এমন এক দিনে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছে যেদিন অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ফিলিস্তিনির প্রতিবছর এই দিনটিকে ‘বিপর্যয় দিবস’ হিসেবে পালন করে।

উল্লেখ্য, ফিলিস্তিনি ভূমি দখল করে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একের পর এক এলাকা দখল করে অবৈধ বসতি স্থাপন করছে দেশটি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত