আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ২০

পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে সাউদার্ন হাইল্যান্ড প্রদেশে এ ভূমিকম্পটি আঘাত হানে। খবর- রয়টার্সের।

এতে পার্বত্য অঞ্চলটির ঘর-বাড়িসহ বিভিন্ন অবকাঠামো ভেঙে পড়ে ও পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দুপুরে ভূমিকম্পের আঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহতদের অধিকাংশকে প্রাদেশিক রাজধানী মেন্দি ও তারি শহরের আশেপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পাপুয়া নিউগিনির জাতীয় দুর্যোগকেন্দ্রের একজন মুখপাত্র জানান, ক্ষতির পরিমাপ নির্ধারণে একটি প্রাথমিক জরিপ করা হচ্ছে।

মেন্ডির একজন পুলিশ কর্মকর্তা ভূমিধসের ফলে শহরে বন্যা হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

পুলিশ সার্জেন্ট নারিং বঙ্গি জানান, এখনো পর্যন্ত কোনো হেলিকপ্টার বা সরকারি কর্মকর্তারা সহযোগিতার জন্য আসেননি।

পাপুয়া নিউগিনিতে আন্তর্জাতিক রেডক্রসের প্রধান উদয় রেগমি জানান, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দ্রুত ঠিক করা প্রয়োজন। আর খাওয়ার জন্য পরিষ্কার পানি এখন সবচেয়ে বেশি জরুরি।

প্রাদেশিক মন্ত্রী মানাশ মাকিবার মুখপাত্র জেমস জাস্টিন জানান, চিকিৎসার সরঞ্জাম, খাদ্য ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সরানোর জন্য ভারী যন্ত্রপাতিও প্রয়োজন। তিনি আরো জানান, আহতদের এখনো চিহ্নিত করা যায়নি, তবে ২০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

ভূমিকম্প কবলিত এলাকায় সাহায্যের জন্য অস্ট্রেলিয়া একটি সি-১৩০ সামরিক বিমান পাঠিয়েছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত প্লেটগুলোর মধ্যে ঘর্ষণের কারণে প্রায়ই পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প হয়। ১৯৯৮ সালে ৭ মাত্রার একটি ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে দেশটির উত্তর উপকূল প্লাবিত হয়ে প্রায় দুই হাজার দুইশ মানুষ মারা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত