আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ধনীদের শহরের শীর্ষে নিউইয়র্ক

ধনীদের শহরের শীর্ষে নিউইয়র্ক

তিন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকার শীর্ষে আছে নিউইয়র্ক। ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে দ্বিতীয় অবস্থান লন্ডন এবং আড়াই ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে টোকিও। দ্বাদশ স্থানে উঠে এসেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরের নাম। প্যারিস রয়েছে ১৫ তম অবস্থানে।

নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি বাজার গবেষণা প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, এসব শহরের সম্পত্তি, নগদ অর্থ, ইক্যুইটি, ব্যবসায় দায়বদ্ধতা- এমনকি সরকারি তহবিলকেও গণনায় ধরা হয়েছে। এবারই প্রথমবারের মতো অর্থনৈতিক অবস্থা পরিমাপে জিডিপি’র পরিবর্তে সম্পত্তিকে পরিমাপ করা হয়েছে।

প্রথম সারির ১৫টি শহরের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নাম। আর দ্বাদশ স্থানে থাকা মুম্বাইয়ের সম্পদের পরিমাণ ৯৫০ বিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে থাকা শহরগুলো হলো যথাক্রমে লন্ডন (২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার), টোকিও (২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার) ও সানফ্রান্সিসকো (২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার)।

এরপর রয়েছে বেইজিং (২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার), সাংহাই (২ ট্রিলিয়ন), অ্যাঞ্জেলেস (১ দশমিক ৪ ট্রিলিয়ন), হংকং (১ দশমিক ৩ ট্রিলিয়ন), সিডনি (১ ট্রিলিয়ন), সিঙ্গাপুর (১ ট্রিলিয়ন) ও শিকাগো (৯৮৮ বিলিয়ন) ডলার।

বেইজিং, সানফ্রান্সিসকো, সাংহাই, মুম্বাই, সিডনি ১০ বছর ধরে সম্পদের নিরিখে দ্রুত বদলাচ্ছে। টরন্টো (৯৪৪ মার্কিন বিলিয়ন ডলার), ফ্রাঙ্কফুর্ট (৯১২ বিলিয়ন ডলার) ও প্যারিসের (৮৬০ বিলিয়ন ডলার) মতো শহরকে এবার হারিয়ে দিয়েছে মুম্বাই। বাড়িঘর, অর্থ, বাণিজ্যসহ সব সম্পদের হিসাব করে প্রকাশ করা হয় এই প্রতিবেদনে।

বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবেরের বাস—এমন শহরের তালিকার প্রথম ১০টির মধ্যে রয়েছে মুম্বাইয়ের নাম। মুম্বাইয়ে ২৯ জন বিলিয়নিয়ার রয়েছেন। যাঁদের সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারের বেশি।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত