আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বুরকিনা ফাসোর গুরুত্বপূর্ণ স্থানে হামলা, নিহত ১৬

বুরকিনা ফাসোর গুরুত্বপূর্ণ স্থানে হামলা, নিহত ১৬

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। খবর- বিবিসির।

হামলাকারীরা ফরাসি দূতাবাস এবং সেনা সদর দপ্তর লক্ষ্য করে গুলি চালায়। হামলায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ও আক্রান্ত হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য এবং আট হামলাকারী নিহত হয়। সন্ত্রাসী হামলায় ৮০ জনের বেশি আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরাসি দূতাবাসের সামনে ৫ জন অস্ত্রধারী একটি গাড়ি থেকে নামে। দূতাবাসের সামনে থাকা সাধারণ পথচারীদের লক্ষ করে তারা গুলি চালায়।

বুরকিনার পুলিশ জানায়, এই ঘটনায় হামলা কারিদের ৬ জন এবং নিরাপত্তা বাহিনীর ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন সাধারণ নাগরিকও আছে।

নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে সিএনএন বলছে, সেনা সদরের হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। সেখানে ২ জঙ্গিকে হত্যা করা হয়েছে। আর ফরাসি দূতাবাসের হামলায় নিহত হয়েছেন ২ নিরাপত্তারক্ষী। সেখানে চার জঙ্গিকে হত্যা করা হয়েছে।

এ দিকে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হামলা কারিদের ৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৪ জন ফরাসি দূতাবাসে এবং ২ জন সেনা সদর দপ্তরে নিহত হয় বলে বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে বলা হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত