আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হোয়াইট হাউসের কাছে মাথায় গুলি করে আত্মহত্যা

হোয়াইট হাউসের কাছে মাথায় গুলি করে আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসের কাছে এক ব্যক্তি নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।

বিবিসি ও রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরের অল্প আগে ওই ব্যক্তি হোয়াইট হাউসের উত্তর পাশের বেড়ার কাছে এসে নিজের মাথায় কয়েকটি গুলি করেন।

এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে । মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউ ধরে ওই ব্যক্তি হোয়াইট হাউসের বেড়ার কাছে আসে। এরপর সে একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করে। তবে এর কোনোটিই হোয়াইট হাউসকে লক্ষ্য করে ছোড়া হয়নি।

এদিকে ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। ফ্লোরিডার একটি অবকাশ কেন্দ্রে ছিলেন তারা । শনিবার সন্ধ্যায় ওয়াশিংটনে ফিরে একটি ডিনারে তাদের অংশ নেওয়ার কথা ছিল।  প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।



মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, চারপাশে অনেক ভিড়ের মধ্যেই ওই ব্যক্তি  নিজের মাথায় গুলি করে।এদিকে টুইটারে পোস্ট করা এক ভিডিওতে ঘটনাস্থল থেকে অনেক লোককে দৌঁড়ে সরে যেতে দেখা গেছে।

ঘটনার পরপরই হোয়াইট হাউসের আশপাশের রাস্তায় লোক ও গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। কর্তৃপক্ষ এখনো আত্মহত্যাকারী ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত