আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পূর্ব গৌতায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা আসাদের

পূর্ব গৌতায় অভিযান অব্যাহত রাখার ঘোষণা আসাদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্কের নিকটবর্তী পূর্ব গৌতায় বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

আসাদ বলেছেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। এ যুদ্ধের ধারাবাহিকতায়ই গৌতা অভিযান চালানো হচ্ছে।’

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি ও সামরিক অভিযানের মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয় নেই। সংঘর্ষের মধ্যেই গত দু’দিনে সিরিয়ার সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিয়েছে। পূর্ব গৌতার পরিস্থিতি নিয়ে ‌পশ্চিমারা 'তুমুল মিথ্যাচার' করছে বলেও দাবি করেছেন তিনি।

রাশিয়ার প্রস্তাবনায় প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পূর্ব গৌতায় যে মানবিক যুদ্ধবিরতি থাকে সেকথা উল্লেখ করে এ মন্তব্য করেন আসাদ।

পূর্ব গৌতায় মানবিক পরিস্থিতির ব্যাপারে পশ্চিমাদের উদ্বেগকে তিনি ‘হাস্যকর মিথ্যা অভিযোগ’ বলে নাকচ করে দেন।

আসাদ বলেন, ‘কিছুদিন পরপরই পাশ্চাত্য মানবিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তৃতা-বিবৃতি দেয় তা অত্যন্ত হাস্যকর মিথ্যা। পশ্চিমা নেতাদের মতোই তাদের দাবিগুলিও হাস্যকর।’

পূর্ব গৌতায় তিন লাখ ৯৩ হাজার লোকের বাস। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ছয় শতাধিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। গত সপ্তাহে ত্রাণ সরবরাহ, বেসামরিক নাগরিক ও আহতদের পূর্ব গৌতা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে রাশিয়ার মানবিক যুদ্ধবিরতিকে ‌'কৌতুক' অ্যাখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত