আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিল গেটসকে পেছনে ফেলে শীর্ষ ধনী জেফ বেজস

বিল গেটসকে পেছনে ফেলে শীর্ষ ধনী জেফ বেজস

বিল গেটসকে পেছনে ফেলে এবার বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ফোর্বেস৷ আর এই প্রথম কোনো এক ব্যক্তির সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷

ফোর্বেস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের প্রকাশের পর অ্যামাজনের শেয়ারমূল্য বেড়ে যাওয়ায় বেজসের সম্পত্তির পরিমাণ বেড়ে ১২৭ বিলিয়ন ডলার হয়ে গিয়েছিল৷ গত এক বছরে অ্যামাজনের শেয়ারমূল্য ৫৯ শতাংশ বাড়ায়  মাইক্রোসফটের বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মতো ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে আসেন বেজস৷

ফোর্বেস ম্যাগাজিন বুধবার তাদের ৩২তম বার্ষিক প্রতিবেদনে ৭২  দেশের শীর্ষ ধনীদের এই তালিকা প্রকাশ করে। তাদের হিসেবে বিশ্বে বর্তমানে বিলিওনেয়ারের সংখ্যা ২ হাজার ২০৮ - যা একটি রেকর্ড৷ বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গড়ে একজন ধনীর সম্পদের পরিমাণ ৪ দশমিক ১ বিলিয়ন ডলার।

বিলিওনেয়ার তালিকায় নতুন যুক্ত হয়েছেন ২৫৯ জন৷ আর সবচেয়ে বেশি ধনীর বসবাস যুক্তরাষ্ট্রে ৫৮৫ জন। এর মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া রজ্যেই আছে ১৪৪ জন। যা অন্য অনেক দেশের চেয়ে বেশি।

৪৭৬ জন ধনী নিয়ে দ্বিতীয় স্থানে চীন (হংকং, ম্যাকাও, তাইওয়ানসহ)। জার্মানিতে ১২৩ জন, ভারতে ১১৯ জন এবং রাশিয়ায় রয়েছেন ১০২ জন ধনী।

এদিকে ফোর্বেসের হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার৷ বর্তমানে তিনি ৩ দশমিক ১ বিলিয়ন ডলারের মালিক৷ এবার ফোর্বেসের তালিকায় তাঁর অবস্থান ৭৬৬ নম্বরে৷ গত বছর তার অবস্থান ছিল ৫৪৪৷

ভারতের তেল ও গ্যাস জায়ান্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি রয়েছেন তালিকার ১৯ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ৪০ দশমিক ১ বিলিয়ন ডলার৷

ফোর্বেস আরো জানিয়েছে, সৌদি আরবের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন আসায় সে দেশের ১০ নাগরিকের সম্পত্তি কমে যাওয়ায় বিলিওনেয়ার তালিকা থেকে এবার তাঁদের নাম বাদ পড়েছে।

ফোর্বেসের তালিকা অনুযায়ী শীর্ষ ১০ ধনী :
১। ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।তার সম্পত্তির পরিমাণ ১১২ বিলিয়ন ডলার।
২। বেশ কয়েক বছর শীর্ষে ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ এবার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার৷
৩। ফোর্বসের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমান ৮৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।
৪। ৭২ বিলিয়ন ডলার নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট । অভিজাত পণ্য বিক্রিতে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি এলভিএমএই-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী তিনি৷ গত বছর তালিকার ১১তম অবস্থানে ছিলেন তিনি৷ ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী হয়ে ওঠায় তাঁর সম্পদের পরিমাণ বেড়ে যায়৷
৫। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতার মার্ক জাকারবার্গ এবার ৭১ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন তালিকার পাঁচ নম্বরে।
৬। ষষ্ঠ অবস্থানে রয়েছেন ইউরোপের ধনাঢ্য ব্যক্তি ইনডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা আমানসিও ওরতেগো। তার সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার।
৭। ৬৭ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছেন টেলমেক্সের প্রধান নির্বাহী মেক্সিকোর কার্লোস স্লিম হেলু।
৮। কোচ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী চার্লস কোচ রয়েছেন তালিকার অষ্টম স্থানে। তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলার।
৯। ৬০ বিলিয়ন ডলার নিয়ে তালিকার নবম স্থানে রয়েছেন কোচ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড কোচ।
১০। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী ল্যারি এলিসন রয়েছেন দশম অবস্থানে। তার সম্পদের পরিমাণ ৫৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত