আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর ছবির দাম ৩৫ লক্ষ টাকা

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর ছবির দাম ৩৫ লক্ষ টাকা

সম্প্রতি মহাত্মা গান্ধীর একটি ছবির নিলামে তোলার পর তার দাম উঠেছে প্রায় ৩৫ লক্ষ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে ওই নিলাম অনুষ্ঠিত হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ। বিশেষ ওই ছবিতে শিক্ষাবিদ মদনমোহন মালব্যের সঙ্গে গান্ধীকে হাঁটতে দেখা যাচ্ছে।

ছবির বিশেষত্ব হচ্ছে তাতে ফাউন্টেন পেন দিয়ে মহাত্মা নিজেই ‘‌এম কে গান্ধী’ নামটি স্বাক্ষর করেছেন। বস্টনের আর আর নিলাম সংস্থা জানিয়েছে, ১৯৩১ সালের সেপ্টেম্বরে লন্ডনে ভারতের গোল টেবিল বৈঠকের সময় বিরল এই ছবিটি তোলা হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ব্রিটিশদের আয়োজিত একটি গোল টেবিল বৈঠকের দ্বিতীয় পর্বে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে মহাত্মা গান্ধী প্রতিনিধিত্ব করেছিলেন। লন্ডনে ১৯৩০ থেকে ১৯৩২ সাল পর্যন্ত ওই বৈঠক চলে।

প্রথম দফার বৈঠকে ভারতে কী ধরণের সাংবিধানিক সংস্কার করা হবে তা নিয়ে আলোচনা হয়। সেই সময় কংগ্রেসের সভাপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মদনমোহন মালব্য। যিনি গান্ধীর অসহযোগ আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৩১ সালের ৮ আগস্ট থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে গান্ধী ডানহাতের বুড়ো আঙুলের ব্যাথায় ভুগছিলেন। ফলে বাম হাত দিয়েই সব কাজ করছিলেন গান্ধী।

অবশ্য ওই নিলামে ৪১ হাজার ৮০৬ ডলারে শুধু গান্ধীর ছবিই নয়, কার্ল মাক্সের চিঠি এবং ১৯০৩ সালে লিও টলস্টয়ের লেখা একটি পত্রও বিক্রি হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত