আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, নিহত ৫০

কাঠমান্ডুতে বাংলাদেশি বিমান বিধ্বস্ত, নিহত ৫০

ঢাকা থেকে নেপালগামী বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়ার পর এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে সেনাবাহিনীর মুখপাত্র গকুল ভাণ্ডারি বলেছেন, ‘এ পর্যন্ত আমরা ৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো নয়জনের খোঁজ পাওয়া যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।’

তবে কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিশ্বরাজ পোখরেলের বরাত দিয়ে নেপালের মাই রিপাবলিকা পত্রিকা ৪৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

এর আগে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি বলেছেন, ‘৫০ জনেরও বেশি নিহতের আশঙ্কা করা হচ্ছে। আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।’

সোমবার দুপুরে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে গিয়ে রানওয়ের পূর্ব পাশে বিধ্বস্ত হয়। বিমানে ৭১ জন আরোহী ছিল।এর মধ্যে ৩৩ জন নেপালী।

দূর্ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তাকর্মী ও নেপাল সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা  বন্ধ রাখা হয়েছে।    

ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে।। নেপালে স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জিব গওতমের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বিমানটি নামার কথা ছিল রানওয়ের দক্ষিণ দিক দিয়ে। কিন্ত সেটি নামার চেষ্টা করে উত্তর দিক দিয়ে। ধারণা করা হচ্ছে, কোনো ধরনের কারিগরি জটিলতায় পড়েছিলেন পাইলট।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের কোনো বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের বড় ঘটনা ঘটে ১৯৮৪ সালে। সে বছরের ৫ আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফকার এফ-২৭ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হলে এর ৪৯ আরোহী নিহত হন। ওই বিমানে বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা রোকসানা ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত