আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

১৮০ কি.মি. পায়ে হেঁটে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক

১৮০ কি.মি. পায়ে হেঁটে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক

ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ভারতের মহারাষ্ট্রের কৃষকরা লং মার্চ করে মুম্বাইয়ে পৌঁছেছে।

এনডিটিভি জানিয়েছে, ৩৫ হাজার কৃষক ১৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে মুম্বাইয়ে পৌঁছায় রোববার বিকেলে। আগামীকাল ১২ মার্চ মুম্বাইয়ে রাজ্যসভা ঘেরাও করে বিক্ষোভ করার কথা রয়েছে ওই কৃষকদের। আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান ধরে রাখতে চায় তারা।

মহারাষ্ট্রের নাশিক জেলার এ কৃষকরা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় যাত্রা শুরু করে। পাঁচ দিন ধরে হাঁটার পর মহারাষ্ট্রের রাজধানীতে পৌঁছায়। বামপন্থী অখিল ভারত কিষাণ সভার নেতৃত্বে উপজাতি চাষীসহ মুম্বাই আসা কৃষকরা রাজ্যসভা ঘেরাও করে যাবতীয় ঋণ থেকে অব্যাহতি পাওয়ার পাশাপাশি আদিবাসী ভূমি কৃষকদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি জানাবে।

কিষাণ সভার প্রেসিডেন্ট অশোক ঢালি দাবি করেছেন ২৫ হাজার কৃষক নিয়ে শুরু হওয়া লংমার্চ এখন ৫০ হাজার কৃষকের সমাবেশে রূপান্তরিত হয়েছে। সমাবেশ শান্তিপূর্ণ হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

অনেক আদিবাসী কৃষক অংশ নিয়েছেন ওই লং মার্চে।  তারা বলছেন, বিষয়টি তাদের কাছে এখন জীবন-মরণ প্রশ্ন। ঋণ মওকুফের স্কিম চললেও মহারাষ্ট্রের কৃষকদের অনেকে তা পায়নি বলে অভিযোগ রয়েছে।

অখিল ভারত কিষাণ সভা দলের সেক্রেটারি অজিত নাওয়ালে জানান, রাজ্য সরকার কৃষকদের জন্য যে ঋণ সুবিধা দিয়েছে তা কোন কাজে আসেনি। ফলে ১ হাজার ৭৫৩ জন কৃষক  ঋণ শোধ  করতে না পেরে আত্মহত্যা করেছে। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

কৃষকদের অভিযোগ, রাজ্য সরকার যে কৃষিনীতি প্রণয়ন করেছে তা কৃষক বিরোধী। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষতি হলেও সরকার যথাযথ ক্ষতিপূরণ দিচ্ছে না। এতে কমপক্ষে দুই কোটি ৯৩ লাখ কৃষক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মহারাষ্ট্র সরকারের কাছে অবিলম্বে ক্ষতিপূরণ বাবদ ঋণের টাকা মওকুফ করার দাবি তাদের। পাশাপাশি জমিতে ব্যবহৃত বিদ্যুতের বিলও মওকুফের ঘোষণা চাইছে তারা।

অশোক ঢালি জানিয়েছেন, রোববার তারা কৃষিমন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে কথা বলেছেন। কৃষিমন্ত্রী কৃষকদের কথা শুনবেন বলে আশ্বাস দিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত