আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভুল বার্তা দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল ইএস-বাংলার পাইলটকে!

ভুল বার্তা দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল ইএস-বাংলার পাইলটকে!

ইউএস বাংলার বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে কথোপকথন হয় তার রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

এ কথোপকথন থেকে স্পষ্ট বোঝা যায়, এটিসির ভুল নির্দেশনায় পাইলট বিভ্রান্ত হয়েছেন। কথোপকথনে প্রথমে ট্রাফিক কন্ট্রোল ইউএস বাংলাকে বলছে রানওয়ে ২০ বরাবর অ্যাপ্রোচ না করতে। (রানওয়ের এক পাশের নম্বর ২০, অন্যপাশের ০২) কারণ ট্রাফিক আছে ওই পাশে, ২৭০ ডিগ্রির মতো টার্ন নিতে বলেছে। পাইলট তখন বলেছেন, ওকে। এর কিছুণ পরে ট্রাফিক কন্ট্রোল বলেছে ইউএস বাংলাকে রানওয়ে ২০ কিয়ার, এখন অ্যাপ্রোচ করতে পারো ২০ বরাবর। তখনো পাইলটের কাছে রানওয়ে ভিজিবল না। এর একটু পরে ট্রাফিক কন্ট্রোলের আরেকজন (গলা শুনে বোঝা গেছে যে প্রথমে কথা বলেছে সে না) জিজ্ঞেস করে ইউএস বাংলাকে, রানওয়ে কি দেখা যাচ্ছে? পাইলট প্রথমে না বললেও কয়েক সেকেন্ড পরেই বলে হ্যাঁ রানওয়ে দেখা যাচ্ছে এবং পাইলটের পাশ থেকে ০২ প্রান্তটা দেখা যাচ্ছিল।

কারণ শুরুতে ২০-এর দিকে অ্যাপ্রোচ না করতে বলার কারণে কিন্তু অন্য পাশে আগেই ঘুরে গিয়েছিল ইউএস বাংলা।

০২ নজরে পড়ে পাইলটের এবং তিনি বলেন , ০২ বরাবর তিনি ল্যান্ড করতে যাচ্ছেন। তখন ট্রাফিক কন্ট্রোল বলে, ঠিক আছে করো ০২ বরাবর ল্যান্ড। এর একটু পরেই প্রথমে ট্রাফিক কন্ট্রোলের যে কথা বলেছিল সে আরেকটা প্লেনকে বলে যে, ইউএস বাংলা ২০ বরাবর ল্যান্ড করছে। কারণ শুরুতে ইউ এস বাংলাকে সে ওই বরাবর কিয়ার করে দিয়েছে। অন্য ট্রাফিক কন্ট্রোলার যে নিজের মতো করে আন্দাজে ০২ বরাবর ল্যান্ড করতে বলেছে ইউএস বাংলাকে তা সে শোনেনি। এই ০২ বরাবর ল্যান্ড করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছে ইউএস বাংলা। অরতি ০২ বরাবর ল্যান্ড করতে যাবে এমন অবস্থায় সম্ভবত প্রথম ট্রাফিক কন্ট্রোলারের নজরে জিনিসটা আসে এবং তাকে পরে বলতে শোনা যায়, ইউএস বাংলা ডানে টার্ন করো। কিন্তু ততণে অনেক দেরি হয়ে গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত