আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারে ফেসবুক পশুতে পরিণত হয়েছে : জাতিসংঘের তদন্ত দল

মিয়ানমারে ফেসবুক পশুতে পরিণত হয়েছে : জাতিসংঘের তদন্ত দল

রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের তদন্ত দল অভিযোগ করেছে, মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পশুতে পরিণত হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে এটি নিরুপক ভূমিকা পালন করছে।

সোমবার তদন্ত দল তাদের অন্তর্বতী প্রতিবেদন প্রকাশ করেছে। এতেই এ কথা বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির চেয়ারম্যান মারজুকি দারুসমান বলেছেন, ‘রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে বিদ্বেষের মাত্রা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমের স্বতন্ত্র ভূমিকা রয়েছে। বিদ্বেষপূর্ণ কথাবার্তা অবশ্যই তার অংশ। মিয়ানমারের পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে ফেসবুক এবং ফেসবুক হচ্ছে সামাজিক গণমাধ্যম।’

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, ‘আমরা জানি উগ্র জাতিয়তাবাদী বৌদ্ধদের নিজস্ব ফেসবুক রয়েছে এবং তারা সত্যিকারার্থে ব্যাপক সহিংসতা উস্কে দিচ্ছে এবং রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমি ভীত যে, ফেসবুক এখন পশুতে পরিণত হয়েছে এবং এটি সত্যিকারার্থে যা হওয়ার কথা ছিল তা হয়নি।’

ফেসবুক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, সামাজিক এই যোগাযোগমাধ্যমে বিদ্বেষপূর্ণ বার্তা ছড়ানোর কোনো জায়গা নেই।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন,‘আমরা এই বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং নিরাপত্তা উপকরণের উন্নয়ন ও পাল্টা বক্তব্য প্রচারের জন্য কয়েক বছর ধরে মিয়ানমারের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেছি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত