আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন মের্কেল

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন মের্কেল

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা মের্কেল। জাতীয় নির্বাচনের প্রায় ছয় মাস পর জোট গঠন নিয়ে দীর্ঘ দর কষাকষির পর বুধবার পার্লামেন্টের সদস্যদের ভোটে চ্যান্সেলর নির্বাচিত হলেন মের্কেল।

বুধবার সকালে গোপন ভোটে জার্মান পার্লামেন্ট বান্ডেস্টাগের ৭০৯ সদস্যদের মধ্যে ৩৬৪ জন ভোট দেন মের্কেলের পক্ষে। এই সংখ্যা প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের চেয়ে মাত্র ৯ বেশি। মের্কেলের নিজের দলের ৩৫ আইনপ্রণেতা অবশ্য তাকে ভোট দানে বিরত ছিল।

ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় মের্কেল বলেছেন, ‘আমি ভোটের ফল গ্রহণ করলাম।’

পরে তিনি নিয়োগপত্র গ্রহণের জন্য রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টারের দপ্তরে যান। সেখান থেকে তিনি বান্ডেস্টাগে ফিরে আসেন। বুধবার মের্কেলের শপথ ও নতুন মন্ত্রিসভা ঘোষণার কথা।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর জার্মানির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস। শেষ পর্যন্ত ব্যাপক দর কষাকষির পর গত মাসে স্যোশাল ডেমোক্র্যাটস দলের সঙ্গে জোট বাঁধে মের্কেলের দল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত