আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুতিন আবারো রাশিয়ার প্রেসিডেন্ট

পুতিন আবারো রাশিয়ার প্রেসিডেন্ট

আবারও রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। ভোট গণনা শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিন ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রত্যাশিত এ জয়ে  আরো ছয় বছর রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন পুতিন। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ২০০০ সাল থেকে রাষ্ট্র পরিচালনা করে আসছেন তিনি।

সোমবার বিবিসি জানিয়েছে, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, পুতিন ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী দলের নেতা পাভেল গ্রুদিনিন পেয়েছেন ১২ শতাংশ ভোট।

তবে রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।

এদিকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে রাশিয়ার অংশ হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়ার এই নির্বাচনে অংশ নিয়েছে ক্রিমিয়াবাসী।

এবারের নির্বাচনের ফলাফলে দেখা যায় পুতিনের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। এর আগে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৬৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। এবার তার থেকে ১২ শতাংশ  বেশি ভোট পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০০ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে পুতিন টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট, এরপর এক মেয়াদে প্রধানমন্ত্রী থাকার পর ফের টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

নির্বাচনের প্রাথমিক ফল ঘোষিত হওয়ার পর রাজধানী মস্কোয় এক সমাবেশে ভাষণ দিয়েছেন পুতিন। এতে তিনি বলেন, গত কয়েক বছরের অর্জনকে স্বীকৃতি দিয়েছেন ভোটাররা।

ভোটের ফল ঘোষনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ছয় বছর পর আবারো প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা এমন প্রশ্নে তিনি হেসে ফেলেন। তিনি বলেন, ‘আপনারা যা বলছেন তা কিছুটা মজার। আপনার কি মনে করেন ১০০ বছর না হওয়া পর্যন্ত আমি এখানে থাকবো? মোটেই না!’

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত