আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনায় বসবে দুই কোরিয়া ও যুক্তরাষ্ট্র

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনায় বসবে দুই কোরিয়া ও যুক্তরাষ্ট্র

পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ফিনল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়া ও ফিনল্যান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার সিএনএন এ তথ্য জানিয়েছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কিমো লাহডিভিরতা জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় যে মার্কিন প্রতিনিধিরা থাকবেন তারা সরকারি কর্মকর্তা নন। এর কারণ হিসেবে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক মিশন নেই।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ এই আলোচনাটি হবে দ্বিতীয় স্তরের। এতে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন সরকারি কর্মকর্তা ও বেসরকারি বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রও বৈঠকে অংশ নেবে। তবে এ ব্যাপারে মন্ত্রণালয় বিশদ কোনো তথ্য জানায়নি।

কিমো লাহডিভিরতা এই বৈঠককে ‘ট্র্যাক ১ দশমিক ৫ একাডেমিক বৈঠক’ বলে অভিহিত করেছেন, যাতে উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেবে।

তথাকথিত এই‘ট্র্যাক ১ দশমিক ৫ একাডেমিক বৈঠকে’ সরকারি কর্মকর্তা ও বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞদের সংমিশ্রনে প্রতিনিধি দল থাকবে বলেও জানিয়েছেন কিমো। তবে এতে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা অংশ নিচ্ছেন না। উত্তর ও দক্ষিণ কোরিয়ার কারা এই বৈঠকে অংশ নিচ্ছেন তাদের নাম প্রকাশ করেননি ফিনল্যান্ডের এই কর্মকর্তা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত