আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বন্ধে আইন করবে মিয়ানমার

জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম বন্ধে আইন করবে মিয়ানমার

জাতিসংঘসহ আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর (আইএনজিও) কার্যক্রম বন্ধে মিয়ানমার আইন প্রণয়ন করতে যাচ্ছে। প্রস্তাবিত আইনটির খসড়ার একটি কপি পাওয়ার দাবি করে ওয়াশিংটন পোস্ট খবর প্রকাশ করেছে।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সংস্থাগুলো যাতে রাখাইনে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আইন প্রণয়ন করতে চাচ্ছে দেশটির সরকার।

ওই আইনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, মিয়ানমারের কর্মকর্তারা এসব সংস্থাকে নিয়ন্ত্রণ করবে এবং কার্যক্রম পর্যবেক্ষণ করবে। এসব উন্নয়ন সংস্থার কার্যক্রম বন্ধে সরকারের এখতিয়ার সীমিত করারও কোনো সুযোগ নেই বললেই চলে।

মিয়ানমারের সরকারি বাহিনীর রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে জাতিসংঘ মানবাধিকার কমিশন এরই মধ্যে জাতিগত নির্মূলের পাঠ্যপুস্তকীয় দৃষ্টান্ত আখ্যা দিয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর অভিযোগ করে, মিয়ানমারে এখনও ত্রাণ সংস্থা, মিডিয়া ও অন্য স্বাধীনধারার পর্যবেক্ষকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে রাখা আছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর প্রতিনিধিরা এবং কূটনীতিকরা পার্লামেন্টারি কমিটির সদস্যদের সঙ্গে লবিং করার চেষ্টা করছে যেন তারা আইনের খসড়াটি পর্যালোচনা করে সেখানে শব্দ পরিবর্তন কিংবা প্রত্যাহার করে।

প্রতিবেদনে আরও বলা হয়, খসড়াটিকে তৈরি করেছেন কিংবা এটি প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রীয় উপদেষ্টার নির্দেশ মোতাবেক তৈরি করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।

মিয়ানমার সরকারের মুখপাত্র জ হটে জানিয়েছেন, খসড়া আইনের ব্যাপারে ‘পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়’-এর কাছ থেকে জানা যাবে। তবে পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের এক উপমন্ত্রীর কাছ থেকে এ ব্যাপারে জানতে চেয়ে উত্তর পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত