আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাকারবার্গকে ব্রিটিশ পার্লামেন্টে তলব

জাকারবার্গকে ব্রিটিশ পার্লামেন্টে তলব

লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা পাঁচ কোটি ফেইসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে অভিযোগ ওঠার পর ব্রিটিশ পার্লামেন্টে তলব করা হয়েছে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে। ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেইসবুক ব্যবহারকারীদের তথ্য কীভাবে হাতিয়ে নিয়েছে সে ব্যাপারে প্রমাণ হাজির করতেই জাকারবার্গকে তলব করা হয়েছে বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করেছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। শনিবার নিউ ইয়র্ক টাইমস ও লন্ডন অবজারভার পৃথক প্রতিবেদনে জানায়, ক্যামব্রিজ অ্যানালিটিকা পাঁচ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিল। ২০১৬ সালে মার্কিন নির্বাচনকে প্রভাবিত করতেই প্রতিষ্ঠানটি এ কাজ করেছিল বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ পার্লামেন্টের ভুয়া সংবাদ বিষয়ক কমিটির প্রধান ড্যামিয়ান কলিন্স মঙ্গলবার এক চিঠিতে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ, প্রদান ও নিরাপত্তার বিষয়ে জানতে  মার্ক জাকারবার্গকে পার্লামেন্ট কমিটির সামনে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী ২৬ মার্চের মধ্যে তাকে এর জবাব দিতে বলা হয়েছে।

ফেসবুক পার্লামেন্ট কমিটিকে ভুল পথে পরিচালিত করছে অভিযোগ করে কলিন্স বলেছেন, ‘এই বিপর্যয়কর ব্যর্থ প্রক্রিয়ার সঠিক বিবরণ প্রদানের জন্য এখন সময় এসেছে পর্যাপ্ত কর্তৃত্বের অধিকারী ফেসবুকের একজন জ্যেষ্ঠ নির্বাহীর বক্তব্য শোনার।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত