আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সন্তান-সম্ভবা জাসিন্ডাকে টিপস দিলেন ওবামা

সন্তান-সম্ভবা জাসিন্ডাকে টিপস দিলেন ওবামা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নকে পিতৃ-মাতৃত্বের টিপস দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডে ওবামার সঙ্গে জাসিন্ডার দেখা হলে এ টিপস দেন দুই সন্তানের এ জনক।

প্রসঙ্গত, জাসিন্ডা এখন গর্ভবতী। আসছে জুন মাসে তার সন্তান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জাসিন্ডাকে ঐতিহ্যবাহী মাওরি অভ্যর্থনা জানানোর পর বৃহস্পতিবার ওবামার সঙ্গে তার আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার সময় ওবামা তাকে ওই পরামর্শ দেন বলে নিজেই জানিয়েছেন জাসিন্ডা।

চ্যানেল নিউজ এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাসিন্ডা বলেছেন, ‘আমি তাকে (ওবামা) অভিভাবকত্বের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি আমাকে যে টিপস দিয়েছেন তা সম্ভবত আমার দীর্ঘ সময় মনে থাকবে।’ তবে ওবামা কী টিপস দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দুই বারের প্রেসিডেন্ট বারাক ওমাবা দুই মেয়ের জনক। তার মেয়েরা হলেন, মালিয়া ও সাশা।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরো জানান, জলবায়ু পরিবর্তনের অবস্থা এবং ইয়ংদের রাজনীতিতে আনার বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, একটি করপোরেট ফাংশনে বক্তব্য দেওয়ার জন্য তিন দিনের সফরে এখন ওবামা নিউজিল্যান্ডে রয়েছেন। নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্র কাউন্সিল আয়োজিত ওই অনুষ্ঠান আজ বৃহস্পতিবার রাতে হওয়ার কথা রয়েছে।
খবরে বলা হয়েছে, ওবামার এই করপোরেট স্টনসর্ড বক্তব্য হবে রুদ্ধদ্বার। আর সে কারণে তিনি গণমাধ্যমকে এড়িয়ে দেশটিতে অবস্থান করছেন। এই বক্তব্যের জন্য ওবামাকে দুই লাখ ৯০ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জাসিন্ডা আরডার্নের সঙ্গে দেখা করার আগে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জন কীর সঙ্গে গল্ফ খেলেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত