আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ

এবার ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইন বিষয়ক দলের প্রধান আইনজীবী জন ডাওড পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করে সিএনএন।

পদত্যাগের পর জন ডাওড বলেন, আমি প্রেসিডেন্টকে ভালোবাসি এবং তার জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।

২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত থাকা দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের অসন্তোষ বৃদ্ধির মাঝেই জন ডাওড পদত্যাগ করলেন।

সম্প্রতি এক বিবৃতিতে জন ডাওড বলেছিলেন, এই তদন্ত শেষ হওয়া উচিত।

প্রথমে এই বিবৃতিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেয়া হয়েছে দাবি করলেও পরে এটাকে একান্তই তার ব্যক্তিগত মন্তব্য বলে দাবি করেন ডাওড।

এ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা জে সেকুলো বলেন, জন ডাওড আমাদের একজন ভাল বন্ধু। তিনি আমাদের আইনি দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের তদন্তে জন ডাওড মার্কিন প্রেসিডেন্টের আইনি দলের প্রধান হলেও ট্রাম্প অব্যাহতভাবে তার পরামর্শ এড়িয়ে যাচ্ছিলেন বলে সম্প্রতি অভিযোগ উঠেছিল। এছাড়া এফবিআইয়ের তদন্ত দলের প্রধান রবার্ট মুয়েলারকে সামলাতে জন ডাওডের সামর্থ্যের প্রতি ট্রাম্প আস্থা হারিয়েছিলেন বলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। এরই মধ্যে বৃহস্পতিবার পদত্যাগ করলেন ডাওড।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত