আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পর্ন অভিনেত্রীর দাবি অস্বীকার করল হোয়াইট হাউজ

পর্ন অভিনেত্রীর দাবি অস্বীকার করল হোয়াইট হাউজ

পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছে হোয়াইট হাউজ। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে রোববার স্টর্মি ২০০৬ সালে তার সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলেন। এরপরই সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ এ ব্যাপারে মুখ খুলেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেছেন, ‘গত রাতে তার সাক্ষাৎকারে ড্যানিয়েলস যে সব দাবি করেছেন তার কোনোটিই সঠিক নয় বলে মনে করেন প্রেসিডেন্ট।’

শাহ বলেন, ‘প্রেসিডেন্ট সুস্পষ্টভাবে এবং অব্যাহতভাবে এসব দাবি অস্বীকার করে আসছেন। একমাত্র তিনি সমন্ধহীন যিনি এসব দাবি করছেন।’

রোববার রাতে স্টর্মি ড্যানিয়েলস টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০০৬ সালে তার সঙ্গে কীভাবে প্রথম ট্রাম্পের দেখা হয়েছিল। তাদের দুজনের যখন প্রথম শারীরিক সম্পর্ক হয় সেই সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার ছোট সন্তানের বয়স ছিল চার মাস। এরপরও ট্রাম্পের সঙ্গে স্টর্মির শারীরিক সম্পর্ক হয়েছে।

স্টর্মি আরো জানিয়েছেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দিয়েছিল। এ বিষয়ে একটি চুক্তিও হয়েছিল। তবে ওই গোপন চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর না করায় মামলা করেছেন স্টর্মি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত