আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সু চি’র আজ্ঞাবহ উইন মিন্ট

মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট সু চি’র আজ্ঞাবহ উইন মিন্ট

মিয়ানমারের পার্লামেন্ট বুধবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির গোড়া সমর্থক উইন মিন্টকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এতে করে সর্বোচ্চপর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের নিয়ন্ত্রণ সু চির হাতেই থাকছে। উইন মিন্ট গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। বুধবার পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ ভোটে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

গত সপ্তাহে বিশ্রাম নেয়ার কথা উল্লেখ করে তিন চিয়াও পদত্যাগ করলে ৬৬ বছর বয়সী উইন মিন্টই পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গিয়েছিল। সু চির স্বামী ও সন্তান বিদেশি নাগরিক হওয়ায় সাংবিধানিকভাবে তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না। ২০১৫ সাল থেকে তিনি স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবিধানিকভাবে তার এই পদের কোনো ভূমিকা না থাকলেও তিনি প্রেসিডেন্টের ওপরে থেকেই দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন। এ জন্যই সু চির একজন অনুগত ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দরকার ছিল। সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে যাতে তিনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত