আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের মন্ত্রীর বোন বাংলাদেশি যুবকের হাত ধরে উধাও

ভারতের মন্ত্রীর বোন বাংলাদেশি যুবকের হাত ধরে উধাও

ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রী এস পি সিং বাঘেল-এর বোন বাংলাদেশি যুবকের হাত ধরে ঘর ছেড়েছে। এ যেন দক্ষিণী সিনেমার গল্প। তবে গল্প নয়, একেবারে কঠোর বাস্তব। অবশ্য পরিবারের অভিযোগ, প্রেমের জালে ফাঁসিয়ে বারো দিন আগে বছর ষোলোর ওই কিশোরীকে নিয়ে পালিয়েছে সে। সম্পদ অধিকারী নামের ওই যুবক উত্তরপ্রদেশ থেকে মন্ত্রীর বোনকে নিয়ে পালিয়ে আসে উত্তর ২৪ পরগনায়। প্রথমে বারাসতে এসে ঠাঁই নিলেও পরে আর তাদের সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে ইউপি পুলিশকে সঙ্গে নিয়ে বোনকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন মন্ত্রী ও তাঁর ভাইরা।

সমস্ত রাজ্যে দু’জনের ছবি দিয়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তেও নজরদারি চালানো হয়েছে বলে সূত্রের খবর। ধরা পড়লে সম্পদের কী পরিণতি হবে তা আন্দাজ করা কঠিন নয়। তবে তার এই দুঃসাহসিক কীর্তি যে সিনেমার গল্পকেও হার মানাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা সম্পদ। সেখানে থেকে এ দেশে এসে ইউপির প্রভাবশালী মন্ত্রীর বোনকে নিয়ে পালানো, তাজ্জব হওয়ার মতো ঘটনা। তার আত্মীয়দের থেকে জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে চলে আসে সম্পদ। এসে বারাসতের কানাপুকুর এলাকায় জমি কিনে বাড়িও তৈরি করে। তারপর সেই বাড়ি ভাড়ায় দিয়ে উত্তরপ্রদেশে দিদি জামাইবাবুর কাছে চলে যায়। নিজেকে চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে জামাইবাবুর ওষুধের দোকানে বসত সে। এলাকায় হাতুড়ে ডাক্তার হিসাবে নামডাকও হয়। সেখান থেকেই মন্ত্রীর বোনের সঙ্গে পরিচয়। অভিযোগ, ১৬ মার্চ মন্ত্রীর নাবালিকা বোনকে নিয়ে বিমানে চেপে কলকাতায় চলে আসে সে। খোঁজ খবর নিয়ে পরের দিনই কলকাতায় আসেন মন্ত্রী এস পি সিং বাঘেল-এর ভাই ও ইউপি পুলিশ। প্রথমেই তাঁরা বারাসতের কানাপুকুরে সম্পদের বাড়িতে হানা দেন। সেখান থেকে এলাকার কয়েকজন যুবক ও সম্পদের দুই আত্মীয়-সহ মোট ছ’জনকে আটক করেন। স্থানীয়রা জানান, ১৭ তারিখ রাতে সশস্ত্র কয়েকজন সম্পদের খোঁজে এসে ওই এলাকায় তাণ্ডব চালিয়েছেন। খবরটি স্থানীয় কাউন্সিলর চম্পক দাসের কানে যায়। বিষয়টি জানার পর ইউপি পুলিশ ও মন্ত্রীর ভাইয়ের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই গোটা ঘটনা সামনে আসে।

এই প্রসঙ্গে মন্ত্রীর ভাই নীরজ সিং জানিয়েছেন, সম্পদের সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করেছেন তাঁরা। বাংলাদেশে সম্পদের বাবা-মা থাকেন। সেখানে ইতি আধিকারী নামে একটি স্ত্রীও রয়েছে তার। তা সত্ত্বেও মন্ত্রীর ষোলো বছরের বোনকে ফুঁসলে নিয়ে পালিয়েছে সে। নিজেকে খুব বড়লোক বলে পরিচয় দিয়েছিল সম্পদ। বারাসত, সুভাষনগর, বনগাঁ-সহ সম্পদের সমস্ত আত্মীদের বাড়িতে হানা দেয় ইউপি পুলিশ। বিষয়টি নিয়ে বারাসতের কাউন্সিলর চম্পক দাস জানিয়েছেন, “মন্ত্রী এস পি সিং নিজে ফোন করেছিলেন। আমরা সব রকম সাহায্য করছি।” সম্প্রতি জানা গিয়েছে, এলাহাবাদে এক আত্মীয়র আশ্রয়ে রয়েছে তারা। সেখানেও খোঁজ শুরু করেছে ইউপি পুলিশ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত