আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া

এবার যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিককে বহিষ্কার এবং সেন্ট পিটার্সবার্গে দেশটির কনস্যুলেটের কার্যক্রম বন্ধ করেছে রাশিয়া। যুক্তরাজ্যে এক পক্ষত্যাগী গুপ্তচরকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগের জের ধরে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্যান্য যেসব দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে তারাও ‘পাল্টা জবাব’ পাবে।

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরির একটি বিপণিকেন্দ্রের বাইরের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় পক্ষত্যাগী প্রাক্তন রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬)  এবং তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। তাদের নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল বলে পরীক্ষায় জানা গেছে। মস্কোর নির্দেশেই তাদের হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে লন্ডন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে ২০টিরও বেশি দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কার করে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যেসব মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে ৫৮ জন মস্কো দূতাবাসে এবং দুজন ইয়েকাতেরিনবার্গের কনস্যুলেট কর্মী।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘তথাকথিত স্ক্রিপালের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রবল চাপে সম্পূর্ণ অগ্রহণযোগ্যভাবে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে কূটনীতিকদের বহিষ্কারের খবরের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, মস্কোর এই পদক্ষেপ ‘অপ্রত্যাশিত’ ছিল না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত