আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আফগানিস্তানে বিমান হামলা, নিহত ৭০

আফগানিস্তানে বিমান হামলা, নিহত ৭০

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে একটি ধর্মীয় জমায়েতে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে।

সোমবারের (৩ এপ্রিল) ওই হামলায় আহত হয়েছে আরও ৩০ জন। স্থানীয় কর্মকর্তারা হতাহতের খবর নিশ্চিত করেছেন। খবর- নিউ ইয়র্ক টাইমসের।

দাসত-ই-আরচি জেলার গভর্নর নাসরুদ্দিন সাদি বলেন, একটি মসজিদ এবং পার্শ্ববর্তী মাঠে আয়োজিত প্রায় ১ হাজার মানুষের একটি জমায়েতে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার শিকার মসজিদটি মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্র ছিল। তালেবানের সদস্যরা তালেবান যোদ্ধারা নিজেদের মধ্যে বৈঠক করতেই ওই মাদ্রাসায় জড়ো হয়েছিল।

নাসরুদ্দিন সাদি বলেন, মসজিদে ধর্মীয় জমায়েতে লোকজন উপস্থিত হলেও সেখানে জঙ্গিদের উপস্থিতি লক্ষ্য করেই হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিস মসজিদে ধর্মীয় কাজে সমবেত হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তালেবান এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো আফগান বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল। কিন্তু আমাদের বাহিনীর সদস্যরা জঙ্গিদের পরিকল্পনা আগেই জেনে গেছেন। ফলে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

তিনি বলেন, হেলিকপ্টার দিয়ে হামলার ঘটনায় এক তালেবান কমান্ডারসহ ২১ জঙ্গি নিহত হয়েছে। এটি কোনো আবাসিক এলাকা ছিল না। তাই এই হামলায় শুধুমাত্র সন্ত্রাসী এবং তালেবানরাই নিহত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত